
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর দরবার শরীফের জামেয়া রাকীবিয়া হাফেজিয়া ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার দ্বিতল বিশিষ্ট ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় দোয়া-মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব।
এসময় পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব বলেন, ইলমে দ্বীন অর্জন করেই মানুষ দুনিয়া-আখেরাতে শান্তি ও মুক্তি লাভ করতে পারবে বলেই আল্লাহপাক সর্ব প্রথম ইলমে দ্বীন শিক্ষা করার নির্দেশ দিয়েছেন।
তাই এলাকার শিশুদের দ্বীনি শিক্ষা ও পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করার উদ্দেশ্য ধারণ করে মাদ্রাসার আধুনিক এ ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে। এসময় তিনি মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হয় সেজন্য ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধলাইরচর বরকতিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলী আকবার, ধলাইরচর দরবার শরীফের উপদেষ্টা হাবিবুর রহমান, মিজানুর রহমান বাকী বিল্লাহ্, হাবিব কিবলু, হাবিবুল্লাহ বাবলু, জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আবু মুসা, মাওলানা আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী আল-আমিন হৃদয়, প্রকৌশলী মামুনুর রশীদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সহ দরবার শরীফের কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...