আলুটিলা ও রিসাং ঝর্ণায় আজ বিনামূল্যে প্রবেশ

প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির অন্যতম পর্যটনকেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্র ও রিসাং ঝর্ণায় আজ রবিবার (২৭সেপ্টেম্বর) পর্যটকদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের দিনটিতে এসব পর্যটনকেন্দ্রে প্রবেশের জন্য কোনো প্রবেশমূল্য দিতে হবে না।

ফলে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরা বিনামূল্যে আলুটিলা ও রিসাং ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

আলুটিলা ও রিসাং ঝর্ণা খাগড়াছড়ির অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণ। ছুটির দিনে এসব স্থানে পর্যটকদের উপস্থিতি সাধারণত বেড়ে যায়।

সূত্র: জেলা প্রশাসন, খাগড়াছড়ি

মন্তব্য লিখুন

আরও খবর