
মিজান,লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান (৬নং ওয়ার্ড)নাথ পাড়া বিমল মেম্বারের বাড়ির রাজীব কান্তি নাথের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সনাতন ধর্মাবলম্বীদের আসনের মোমবাতি থেকেই এই আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, প্রতিদিনের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নীতি অনুযায়ী সন্ধ্যায় আসনে মোমবাতি জ্বালিয়েছি বাহিরে বাড়ির কাজ করছে পরিবারের সদস্যরা। কিছুক্ষণ পর বাড়ির ভিতরে আগুন দেখে পরিবারের লোকজন শৌর-চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত রাজীব কান্তি নাথ জানান, আমাদের বসতঘরে আমর ছোট ভাই সঞ্জয় নাথ, চাচা বিমল কান্তি নাথ, দুলাল কান্তি নাথ ও প্রদীপ কান্তি নাথের পরিবারের সদস্যরা বসবাস করতো। আজ সন্ধ্যায় বাড়ির সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকা হবে বলে জানান রাজীব।
ক্ষতিগ্রস্ত সাবেক ইউপি সদস্য বিমল কান্তি নাথ জানান, আগুনে পুড়ে আমাদের বসতঘরের সবকিছু শেষ হয়ে গেছে, বাড়ি থেকে কিছু বের করতে পারিনি। স্থানীয়দের সার্বিক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বিপদে পাশে থাকার জন্য স্থানীয় প্রতিবেশীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, কলাউজান ইউনিয়নের নাথ পাড়ায় বসতঘরে আগুন লাগার খবরে ঘটনাস্থলে যাবার জন্য ফায়ার ফাইটাররা দ্রুত বের হয়ে যায় স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বিধায় পথিমধ্যে থেকে ফেরত আসে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...