
শাহরিয়ার মিল্টন,শেরপুর : -ছাত্র -জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্যের মোকাবেলা ও পিআর পদ্ধতিতে নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীতে ইসলামী আন্দোলনের নবীন সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার নন্নী বাজারস্থ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্নী ইউনিয়ন শাখার আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নন্নী ইউনিয়ন শাখার সভাপতি হাকীম মো. আব্দুর রব।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মো. মামুনুর রাশিদ।

নন্নী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সেক্রেটারি মুফতি ফখরুদ্দিন রাজী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাঈল হোসেন জাফরী, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুবকর ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...