
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-সংক্রান্ত বিভ্রান্তি থেকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দীঘিনালা উপজেলায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক (টু আই সি) মেজর আকিব মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেনসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন,
“এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-প্রচার রোধে সকলকে সতর্ক থাকতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পর্যটন খাতের উন্নয়ন বিষয়ে যেসব অভিযোগ ও পরামর্শ পাওয়া গেছে, সেগুলো সমন্বিতভাবে পর্যালোচনা করে বাস্তবমুখী কর্মপরিকল্পনা নেওয়া হবে।
সভায় বক্তারা উপজেলার স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, কৃষির সম্ভাবনা এবং পর্যটন অবকাঠামো উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। জনসেবা নিশ্চিতে সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধির ওপর জোর দেন অংশগ্রহণকারীরা।
মতবিনিময় সভায় রাজনৈতিক দলীয় প্রতিনিধিসহ জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, প্রধান শিক্ষক, হেডম্যান-কার্বারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...