
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের কেনাকাটা পুরোদমে জমেছে। দর্জি দোকানগুলোয় নতুন পোশাক বানানোয় পাবলিকের চাহিদা বব্ধ রাখা হয়েছে। শহরের সবগুলো মার্কেটে পোশাক দোকানগুলোয় গত কয়েকদিন ধরে ধুমসে কেনাবেচা হচ্ছে। এর পাশাপাশি ফুটপাতের পোশাক দোকানগুলোয় খদ্দের ভিড় জমে থাকছে। এদিকে সব ধরণের কাপড়ের পাইকারি কেনাবেচা কমে আসছে।
উল্লাপাড়া গজ কাপড় , থ্রি পিছসহ নানা কাপড়ের পাইকারি মোকাম বাজার হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এখান থেকে তাদের চাহিদায় কাপড় কিনে নিয়ে যান। এবারে রমজান মাসের প্রথম দিক থেকেই মার্কেটগুলোয় কাপড় পোশাক সামগ্রী পাইকারি কেনাবেচা চলেছে।
রমজানের দিন দশেক পর থেকেই শহরের মার্কেটগুলোয় তৈরী পোশাক দোকানগুলোয় খদ্দের ভিড় জমতে থাকে। সব দোকানেই পোশাক সামগ্রীর জমিয়ে কেনাবেচা হচ্ছে। পোশাক দোকানি রুবেল বলেন তৈরী সব ধরণের পোশাকের ভালো বেচা বিক্রি আছে।
এদিকে খোজ নিয়ে জানা গেছে শহরের প্রায় সব দর্জি দোকানগুলোয় খদ্দেরদের কাছ থেকে পোশাক বানানোয় অর্ডার নেওয়া বব্ধ রাখা হয়েছে। নবীন টেইলার্সের মালিক নুর নবী বলেন দিন সাতেক আগেই নতুন করে অর্ডার নেওয়া বন্ধ রেখেছেন । দিনের সকাল থেকেই বেশ রাত অবধি পোশাক তৈরীতে কারিগরদেরকে কাজ করতে হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে তৈরী পোশাক কিনতে আশা আশামণি , রজব আলী , আলমাস সরকার বলেন বিভিন্ন মার্কেটের দোকানগুলোয় ঘুরে তাদের পছন্দসই পোশাক কিনলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...