উল্লাপাড়ায় বিরাজমান শিক্ষা পরিস্থিতি বিষয়ে সাবেক এমপি এম আকবর আলীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার বিকেলে বিরাজমান শিক্ষা পরিস্থিতি বিষয়ে সাবেক এমপি এম আকবর আলী সংবাদ সম্মেলন করেছেন। পৌর এলাকার ঝিকিড়া মহল্লার মামুন হলে বিকেল সাড়ে চারটায় এ সংবাদ সম্মেলন হয়।

এতে সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনের বিএনপির সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী শিক্ষা প্রতিষ্ঠানে লটারী পদ্ধতিতে ভর্তি বাতিল করে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ভর্তি পদ্বতি চালুর বিষয় জানান। পৌর এলাকার ঝিকিড়া মহল্লার মামুন হলে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক এমপি’র সহধর্মিণী মোমেনা আলী, উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হেলাল সরকার, সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন , সিনিয়র সাংবাদিক কল্যান ভৌমিক , এ.আর জাহাঙ্গীর, মো. নজরুল ইসলাম, রিয়াজুল ইসলাম সবুজ , মো. আব্দুস সাত্তার, সাহারুল হক সাচ্চু , আল আমিন , আনিছুুর রহমান লিটন , মইনুল হোসাইন , আতাউর রহমান রাজু, রাজু আহমেদ সাহান, রায়হান আলী , আবু বক্বার সিদ্দিক বাবু , আল মাহমুদ , আলমগীর হোসেন , আমিনুল ইসলাম , বায়েজীদ হোসেন ,মেসবাউল হক মাসুম প্রমুখ।