
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথার প্রান্তরে সৌর বিদ্যুতে বোরো ( ইরি ) ধান জমিতে পানি সেচে অগভীর নলকূপ চলছে। নিজ আগ্রহে উৎসাহী এক কৃষক পুরোপুরি সোলারে চালিত অগভীর নলকূপ আবাদী মাঠে বসিয়েছেন।
উপজেলার মোহনপুর ইউনিয়নের কৈবর্তগাতী আবাদী মাঠে এলাকার মধ্যে এই প্রথম সৌর বিদ্যুতে দুটি অগভীর নলকূপ চলছে। এর একটি বসিয়েছেন কৈবর্তগাতী গ্রামের কৃষক আবু সাঈদ সরকার।
তার স্ক্রীমে প্রায় চল্লিশ বিঘা জমি আছে। গত তিন দিন হলো বোরো ধান আবাদের জমিতে সৌর বিদ্যুতে চলা অগভীর নলকূপের পানিতে সেচ দেওয়া হচ্ছে।
প্রতিবেদককে বলেন নিজ আগ্রহে জমিতে অগভীর নলকূপ বসিয়েছেন। এটি সৌর বিদ্যুতে চলছে। একটি পাচ হর্স এর মটর পাইপের নীচে আছে। আর মোট ১৬ টি সোলার প্যানেল সিমেন্টের খুটির উপর লোহার ফ্রেমে লাগানো আছে। সব মিলিয়ে প্রায় চার লাখ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে। সকাল থেকে শেষ বিকেল অবধি এটি চলে।
রোদ না থাকলে চলে না বয়ে জানান। তিনি আরো বলেন বিদ্যুতে , ডিজেলে চালিত অগভীর নলকূপ চালানো হলে বিদ্যুত বিল বাবদ , ডিজেল কেনায় টাকা লাগে। তার কথায় মোটা অংকের টাকা একবার খরচ করে এটি বসিয়েছেন।
এখন সেচ মেশিন চললেও আর টাকা খরচ হচ্ছে না। একই মাঠে কৃষক সোহরাব মোল্লা সৌর বিদ্যুতে চলা তিন হর্স এর মটরের একটি অগভীর নলকূপ বসিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...