এআই এর প্রভাব ও ব্যবহার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ , ২০ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯ মে মঙ্গলবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত মধুখালি তথ্য সেবা ও তথ্য প্রশিক্ষণ কেন্দ্র সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক মো: মাহ্বুুব আলম (উপসচিব, অর্থ ও প্রশাসন)।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা আইসিটি কর্মকর্তা অ: দা: মো: মাহমুদুল হাসান, মধুখালী উপজেলা আইসিটি কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ বিশ্বাস, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।

এই সেমিনারে অংশগ্রহণ করেন মধুখালী উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ। সেমিনারে এআই এর ব্যবহার শেখানো এবং ভালো ও খারাপ দিক তুলে ধরা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর