
শাহরিয়ার মিল্টন , শেরপুর : সেবা, সৌহার্দ্য, সুনাগরিকত্ব এই তিনটি মটো নিয়ে প্রতিষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ২য় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন গতকাল শনিবার রাতে শেরপুর শহরের একটি চাইনিজ হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান এ.এফ.এম এনামুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন এপেক্সিয়ান মোকসুদুর রহমান মামুন সরকার।
২০২৫ সালের জন্য প্রেসিডেন্ট হিসেবে এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আব্দুল মান্নান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডা. মো. মোবারক হোসেন ও সেক্রেটারি এন্ড ডিএনই হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মো. মনিরুজ্জামান মানিক।
২০২৫ সালের জন্য নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর-১ এ.এফ.এম এনামুল মামুনকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও ন্যাশনাল সার্ভিস মাস উপলক্ষে দুজন কম ভাগ্যবান নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন আইপিপি এপেক্সিয়ান ডা. এ.এ.এম তাহের, এপেক্সিয়ান ডা. খায়রুল কবীর সুমন, জনউদ্যোগ আহবায়ক মো. আবুল কালাম আজাদ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...