
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে গিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সম্মেলনে বেলা ১১টায় বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।
এর আগে রোববার (২৪ আগস্ট) উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াচে ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক ৩ দিনের এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।
সম্মেলনে অংশ নিচ্ছেন জাতিসংঘ, বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকরা। মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান করবেন।
২৪ আগস্ট শুরু হওয়া সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আজ দুপুর ১টার পর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
জানা গেছে, ৩০ সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলনটি হবে জাতিসংঘে। সেখানে ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তারপর কাতারের দোহাতে আরেকটা বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার।
উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুটিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। গত রমজানে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প সফর করেন। সে সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন, আগামী ঈদ যেন রোহিঙ্গারা তাদের দেশে উদযাপন করতে পারে। সেই আলোকে রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয় সেজন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...