
এম জালাল উদ্দীন:পাইকগাছাঃপাইকগাছার কপিলমুনি প্রেসক্লাবের এডহক কমিটিতে এইচ,এম শফিউল ইসলাম (দৈনিক ইত্তেফাক) ও আমিনুল ইসলাম বজলু (দৈনিক দিনকাল) কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাবের এডহক কমিটি গঠনে এক বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
এর আগে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) ক্লাবের সভাপতিসহ অন্তত ৫জন সদস্য পদত্যাগ করলে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি।
এমন পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় বিশেষ জরুরী সভা আহ্বান করা হয়। এর পরি প্রেক্ষিতে ক্লাবের খন্ডকালীণ সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক এইচ, এম শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, এস, এম লোকমান হেকিম, একে আজাদ, এস, এম আব্দুর রহমানসহ অন্যান্যরা। এছাড়া সভায় স্থানীয় কর্মরত সাংবাদিক বৃন্দ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন।
জানাগেছে, দীর্ঘ দিন যাবৎ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিক্ষিপ্ত ভাবে কর্মরত সাংবাদিকরা কপিলমুনি প্রেসক্লাবে সম্পৃক্ত হতে দাবি জানিয়ে আসছিল। পাশাপাশি কর্মরত সাংবাদিকরা তাদের দাবি আদায়ে আন্দোলনসহ আদালতমুখী হওয়ারও উদ্যোগ নেয়।
সর্বশেষ ৬ সেপ্টেম্বর সভাপতিসহ সাবেক কার্যকরী পরিষদের অন্তত ৫ জন সদস্য পদত্যাগ করলে এডহক কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এদিকে এপ্রসঙ্গে সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক এইচ, এম শফিউল ইসলাম ও সদস্যসচিব সাংবাদিক আমিনুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, স্থানীয় প্রকৃত সাংবাদিকদের সমন্বয়ে সদস্য সম্প্রসারণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে এডহক কমিটি গঠিত হয়েছে। নির্দিষ্ট সময়ে তারা সকল বৈষম্য দূর করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এসময় তারা স্থানীয় সাংবাদিকদের তাদের প্রতি আস্থা রাখতে অনুরোধ জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...