
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ‘বড় পীরের খাদেম’ পরিচয়ে এক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে শমশেরনগর সোনালী ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জরিনা বেগম ব্যাংক থেকে ২৯ হাজার ৯ শত টাকা উত্তোলন করে বের হওয়ার পর দুই ব্যক্তি নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলে। একপর্যায়ে “ফুঁ” দিয়ে অলৌকিক ক্ষমতার কথা বলে কৌশলে টাকা নিয়ে নেয়।
বিষয়টি বুঝতে পেরে জরিনা বেগম চিৎকার করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে হাবিব মিয়া (৩০) নামে একজনকে আটক করে। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে। তবে তার সহযোগী টাকা নিয়ে পালিয়ে যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ জানান, একজনকে আটক করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...