নেত্রকোনায় যুব ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হীরা

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোনাঃ বাংলাদেশ যুব ইউনিয়নের নেত্রকোনা জেলা কমিটির একাদশ জেলা সম্মেলনে মোস্তফা কামালকে সভাপতি ও গোলাম মোস্তফা হীরাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে শহরের জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে ২৫ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটিও গঠন করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি নলিনী কান্ত সরকার এবং কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য বিকাশ সাহা, আশিকুল ইসলাম জুয়েল ও শাখারভ হোসেন সেবক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী জেলা কমিটির সভাপতি জয় কুমার দে পুলক এবং সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

বক্তারা বলেন, বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করা জরুরি।

তারা গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুবসমাজের সক্রিয় ভূমিকা জোরদারের আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর