
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের বৈরী আবহাওয়ার মধ্যে ও পর্যটন স্পট সমুহে ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের উপস্থিতি কম ছিল। তবে ঈদের তৃতীয় দিনে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর লেকে স্থানীয় পর্যটকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে ছিল।
এভারের ঈদের ছুটির ৩ দিনে উদ্যানটিতে প্রায় আড়াই হাজার পর্যটক প্রবেশ করেছে এবং এ থেকে ৩ লাখ টাকা রাজস্ব আয় করেছে।
সরেজমিনে দেখা যায়, ঈদের প্রথম ও দ্বিতীয় দিন বৈরী আবহাওয়ার কারনে পর্যটক কম থাকলেও শনিবার পর্যটকের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে উদ্যানটি। অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন, বন্ধু বান্ধবী নিয়ে পর্যটকরা ভিড় করছেন লাউয়াছড়ার সবুজ অরণ্যে।
বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি পথ আর উঁচু-নিচু টিলার মাঝে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। বিশেষ করে শিশু ও তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশের পক্ষে থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকেট কালেক্টর অজানা আহমেদ কামরান বলেন, ঈদের ছুটিতে প্রথম দুদিন পর্যটকের সংখ্যা কম ছিল। শনিবার সকাল থেকে পর্যটকের উপস্থিতি অনেক বেড়েছে। ৩ দিনে প্রায় ২ হাজার ৭ শত দেশী-বিদেশী পর্যটক প্রবেশ করেছে। পর্যটক ও গাড়ী পাকিংয়ে মাধ্যমে প্রায় ৩ লাখ ১৪ হাজার টাকা রাজস্ব আয় করেছে।
তিনি আরো বলেন, বনের পরিবেশ রক্ষা এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন।
লাউয়াছড়ার পাশাপাশি কমলগঞ্জের মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ এবং চা বাগানগুলোতেও পর্যটকদের ঢল নেমেছে। বন বিভাগ ও লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির পক্ষ থেকে পর্যটকদের প্লাস্টিক বর্জন এবং বনের নিরবতা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের উপ পরিদর্শক আশ্রাফুল আলম বলেন, ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুুতি নেয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ প্রতিটি পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ দায়িত্বে আছে। যে কোন ধরনের অফ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুুত আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...