কমলগঞ্জের যুবক ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু  

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মাসুম আহমেদ (২৮) নামে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে ওমানের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মাসুম আহমেদ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে মাসুম ওমানে যান এবং সেখানে রংমিস্ত্রীর কাজ করতেন। মঙ্গলবার সকালে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরেজমিনে নিহত মাসুমের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা-বাবা। পাশে স্ত্রী ও চার বছরের অবুঝ সন্তান কান্নায় ভেঙে পড়েছেন। পাড়া-প্রতিবেশীরাও ছুটে এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের বাবা ফরিদ মিয়া বলেন, “আমার একমাত্র ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। আমরা যেন বেঁচে থেকেও মরে গেছি।” তিনি ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর