
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জের এক তরুণীকে (১৭) অপহরণের পর ধর্ষণের খবর শুনে তার বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা করার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।
ওই তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেট কারে তুলে সিলেটে নিয়ে যায় অপরাধীরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তরুণীকে তিন দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়।
চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী গাড়ি থেকে কৌশলে পালিয়ে এক স্থানে আশ্রয় নেয়। খবর দিলে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে মেয়েকে অপহরণের কথা শুনে ঘটনার একদিন পর ১ জানুয়ারি রাত ৯টায় বাবা (৬২) হার্ট অ্যাটাকে মারা যান।
নির্যাতিতা তরুণীর মামা বলেন, মেয়েকে অপহরণের কথা শুনে বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এই পরিবারটি এমন দুটি ঘটনায় এলোমেলো হয়ে আছে। মাকে উপহার দেওয়ার কথা বলে ফোন করে রাস্তায় নিয়ে প্রাইভেট কারে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করা হয়। আমরা সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে নির্যাতিতা তরুণীর ভাই বলেন, আমরা কেন মামলা করলাম এজন্য গতকাল রাতেও আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমার বোন কে বাড়ি থেকে তুলে কয়েকজন মিলে ধর্ষন করে বিক্রি করতে চেয়েছিলো। আমার বোন অপহরণের কথা শুনে বাবা হার্ট অ্যাটাকে মারা যান।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহার ভুক্ত প্রধান দুই আসামীকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞেসা করে বাকি আসামিদের আটক করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...