
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর–জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ধর্মপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের সময় আব্দুল কাদির নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমপুর ইউনিয়নের ধর্মপুর–জসমতপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের পরদিন সোমবার সকাল থেকেই ফের ৮–১০টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কার্যক্রম অব্যাহত রয়েছে, যা নিয়ে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...