
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেনেবিলিটির (ডপস) আয়োজনে দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ফেব্রুয়ারি ) সকালে সদর উপজেলার ঘোরজান গ্রামের একটি চাতাল খলায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলার ঘোরজান, চৈতাজনী, ঘোনাপাড়া, বানিয়াপাড়া, শৈলারপাড়, গড়জরিপা, জোলগাঁও, বাজিতখিলা ও ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের ২৩০টি অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ডপসের আয়োজনে নাম প্রকাশে অনিচ্ছুক এক হৃদয়বান ব্যক্তির সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান, সাধারণ সম্পাদিকা রাবেয়া সুলতানা, চিকিৎসক ডা. সুজন এবং শিক্ষক রবিউল ইসলাম।
ডপসের প্রতিষ্ঠাতা শাহীন মিয়া বিএসপি বলেন, “পবিত্র রমজানের আগমুহূর্তে অসহায় মানুষের হাতে ইফতার ও খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই মহতী উদ্যোগে যিনি সহযোগিতা করেছেন, তার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
বিতরণকৃত ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে ছিল তুলিমালা চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লবণ, চিনি, খেজুর, মুড়ি, মসুরের ডাল এবং ছোলাবুট।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...