
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে বালুবাহী ৪টি ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল শুকবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার রানীবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে তাৎক্ষণিকভাবে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে টেলিফোনে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে বলা হয়, মহাবিল থেকে চৈত্রঘাট পর্যন্ত প্রায় শতাধিক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।
অভিযান শেষে ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, “অবৈধভাবে যারা বালু উত্তোলন করছেন, সবাই সাবধান,প্রতিটি জায়গায় আমরা অভিযান পরিচালনা করব। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় বালু পরিবহনে ব্যবহৃত ৪টি ট্রাক জব্দ করা হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...