
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বৌদ্ধমনিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়।
এ সময় দুইটি মোটরসাইকেলে করে চারজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।
এতে মোটরসাইকেল আরোহীরা যানবাহন ফেলে দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল এবং ৭.৬২ মি.মি. এসএমজি’র ১,৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী বিওপিতে নিয়ে যাওয়ার পথে টহলদলকে ঘিরে ধরে সশস্ত্র একটি দল। তবে পরিস্থিতি সামাল দিয়ে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। পরে ব্যাটালিয়ন সদর থেকে অতিরিক্ত টহলদল ঘটনাস্থলের দিকে রওনা হলে সংশ্লিষ্টরা সরে যায়।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...