
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে একটি আধা কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগীর। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দী গ্রামের বাদশাহ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় বাদশাহ মিয়ার বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাদশাহ মিয়া বলেন,আমার সবকিছু শেষ হয়ে গেছে। ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় সব সবকিছু পুড়ে গেছে। আমার প্রায় ৩লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের লীডার ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...