
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে শীতকালীন বিষমুক্ত টমেটো চাষ করে সফল হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক মো. ইয়াকুব আলী। কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এ টমেটো চাষ।
কমলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের নগর গ্রামের কৃষক ইয়াকুব আলীর টমেটো ক্ষেত এখন আশেপাশের কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সবুজে ঘেরা টমেটো গাছে থোকায় থোকায় ফল ঝুলছে। উপজেলার মাধবপুর, মুন্সীবাজার, আদমপুর, আলীনগর ও ইসলামপুর এলাকাতেও দেখা গেছে টমেটোর বাম্পার ফলন।
কৃষক ইয়াকুব আলী জানান, ৬০ শতাংশ জমিতে টমেটো ও বেগুন চাষে খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। বর্তমানে ক্ষেতজুড়ে প্রচুর ফলন হওয়ায় আগামী এক সপ্তাহের মধ্যেই বাজারজাত শুরু করার আশা করছেন তিনি।
বর্তমানে পাইকারি বাজারে টমেটোর দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে ২ লাখ ৫০ হাজার টাকার বিক্রয় আশা করছেন, যা থেকে খরচ বাদে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা লাভ হবে বলে জানান তিনি।
তিনি বলেন,অনেকে বলেন কৃষিতে আর লাভ নেই, কিন্তু সঠিক পদ্ধতিতে চাষ করলে অবশ্যই লাভবান হওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন,টমেটো চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। আমন ধান কাটার পর আগাম জাতের টমেটো চাষে ভালো ফলন পাওয়া যায় এবং বাজারে প্রথম দফায় বেশি দাম পাওয়ায় কৃষকরা লাভবান হন। আমরা চাষিদের আধুনিক প্রযুক্তি ও উচ্চফলনশীল জাত ব্যবহারে উৎসাহিত করছি।
বিষমুক্ত টমেটো চাষে ইয়াকুব আলীর এই সাফল্য দেখে এলাকার নতুন কৃষকদের মধ্যেও আগ্রহ বাড়ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...