কমলগঞ্জে কেমিক্যালমুক্ত বরই চাষে আজাদুর রহমানের সাফল্য

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ , ২১ জানুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় কেমিক্যাল ছাড়াই বরই চাষ করে গত ১৭ বছর ধরে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আজাদুর রহমান।

প্রায় ৭ একর জমিতে ঢাকা-৯০, জাম্বু কুল, বাউকুলসহ বিভিন্ন জাতের বরই চাষ করে তিনি স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক যুবক বরই চাষে আগ্রহী হচ্ছেন।