
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা- সাড়ে ৭টায় উপজেলার পৌরসভার কুমড়াকাপন খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুল হাসান রুমন ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আল মামুন এর সার্বিক সহযোগিতায় কুমড়াকাপন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এই টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উদ্বোধনী খেলায় শমশেরনগর সুরমা একাডেমি ট্রাইবেকারে এস আর স্পটিং কুমড়াকাপন ১-০ গোলে পরাজিত করে এবং অপর খেলায় রামিম একাদশ কুমড়াকাপন একাদশকে ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করে। খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: নোমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমীর মাও: আব্দুর রহমান। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বয়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার আমীর মো. আব্দুল হাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপজেলা শাখার সভাপতি- আব্দুস সালাম প্রমূখ।
এছাড়াও এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...