
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের ব্যস্ততম একটি পাবলিক সড়ক থেকে আজ ২৫ ডিসেম্বর ভোর রাতে ১৩টি গাছ কেটে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই এলাকায় একাধিকবার গাছ চুরির ঘটনা ঘটলেও বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গাছ চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন পরিবেশ সচেতন মহল। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, “গাছ কাটার বিষয়টি শুনেছি। সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “গাছ কাটার বিষয়টি অবগত হয়েছি। কমলগঞ্জে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। চুরি যাওয়া গাছের মুথা আমি নিজে সরেজমিনে গিয়ে পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও বনজ সম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...