
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর ৭ ঘন্টা পর পুত্রশোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা গেছেন। বুধবার সকাল ১১ টায় মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। নিহত ছেলের নাম মাসুম মিয়া (৫২), আর মায়ের নাম কছতুরা বানু (৭২)।
জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়া দীর্ঘদিন ধরে হার্টে সমস্যা ছিলো। গত মঙ্গলবার সন্ধা ৬ টায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনা শুনে মা কছতুরা বানু স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর রাত্র প্রয় ১ টায় তিনিও মারা যান।
ছেলের মৃত্যুর ৭ ঘন্টার মধ্যে মায়ের এমন মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে একসাথে মা ও ছেলের জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল বাসিত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনাটি হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর কয়েকঘন্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তারেক রহমানের শোক
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তারেক রহমানের শোক
ছোট পর্দায় নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ
ছোট পর্দায় নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস...
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...