
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই চা-বাগানে পূর্বশত্রুতার জেরে টমেটো ক্ষেতে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ইমন দাশের বিরুদ্ধে।
এ ঘটনায় কৃষক গোপাল রবিদাশের প্রায় দুই বিঘা জমির টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতি আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ধলাই চা-বাগানসংলগ্ন নিজ কৃষিজমিতে এ ঘটনা ঘটে। গোপাল রবিদাশ ও তাঁর তিন ছেলে প্রায় তিন বিঘা জমিতে টমেটো চাষ করে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে দুই সাক্ষী কমল গোড় ও কানাই লাল টমেটো বাগানে গিয়ে ইমন দাশকে গাছে রাসায়নিক পদার্থ প্রয়োগ করতে দেখেন এবং তাঁকে আটক করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় গোপাল রবিদাশ কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত ইমন দাশের বক্তব্যও পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা...
কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০...
গোয়াইনঘাটে ‘পুসাগ’-এর আয়োজনে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে ‘পুসাগ’-এর আয়োজনে নবীনবরণ ও স্মারকগ্রন্থ...
পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত
পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন...
মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য হওয়ায় কংচাইরী...
মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা, মহাসড়কে চলবে...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা,...
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২