
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পুনরায় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন রণজিৎ চন্দ্র শীল। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতা, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডানকান্স গ্রুপ পরিচালিত ৫০ শয্যার এই দাতব্য হাসপাতালটি দীর্ঘদিন ধরে শমশেরনগরসহ আশপাশের চা বাগান এলাকার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত।
তবে গত ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঐশী রবিদাসের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়। স্বজন ও শ্রমিকদের একাংশ ভুল চিকিৎসার অভিযোগ এনে বিক্ষোভ ও ভাঙচুর চালালে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করেন এবং চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
হাসপাতাল বন্ধ থাকায় শমশেরনগর, মাধবপুর, মিরতিঙ্গা, দেওরাছড়া, পাত্রখোলা ও আলীনগরসহ আশপাশের এলাকার হাজারো শ্রমিক পরিবার প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। জরুরি রোগীদের শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মৌলভীবাজার সদর হাসপাতালে যেতে হতো।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “চা শ্রমিক ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় এই হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতাল পুনরায় চালুর মাধ্যমে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।”
ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “সংশ্লিষ্ট সবার সহযোগিতায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত নিয়মিত চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সেবার পরিধি আরও বাড়ানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...