
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ মাহফুজ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং তাদের মধ্যে থেকে ৫০ জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়।
বেলা ১১টার ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওঃ জুনাইদ আহমদ আস্তফা’র সভাপতিত্বে ও মাওঃ মুহাম্মদ সিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড ডি, এম, সাদিক আল শাফিন, মৌলভীবাজার মুসলিম কমিনিউটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ শেখ গাজী নুরে আলম হামিদী, সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা মাও: নুরুল মুক্তাকিম জুনাইদ, কমলগঞ্জ পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ সমাজ কল্যান পরিষদের পৃষ্টপোষক মাওঃ লুৎফর রহমান জাকারিয়া, সিনিয়র সভাপতি মাওঃ হুসাইন আহমদ খালেদ, সাধারণ সম্পাদক হাফিজ লুৎফর রহমান শিপন, অর্থ সম্পাদক শামসুল ইসলামসহ আরো অনেকে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...