
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পরিবার।
সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য এবং সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, ইউআরসি ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, বিএনপি নেতা ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার শোকরানা নান্না, প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলী, অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী, সালেহা মাহমুদ, সাজ্জাদুল হক স্বপন, মিজানুর রহমান, আজিজুর রহমান, রানা সিনহা, মসুদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, মো. সাইফুল ইসলাম তালুকদার একজন দক্ষ, সৎ ও আন্তরিক কর্মকর্তা ছিলেন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং প্রতিটি বিদ্যালয়ের পরিবেশ সুশৃঙ্খল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও সহানুভূতিশীল আচরণ তাকে সকলের প্রিয় করে তুলেছিল।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...