
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় সিপি পোল্ট্রি হ্যাচারির বিষাক্ত বর্জ্যে দুর্গন্ধে দূষিত হয়ে পড়েছিল ১১টি গ্রামের পরিবেশ। বর্জ্যের কারণে শিশু ও গর্ভবতী নারীরা নানা রোগে আক্রান্ত হন, জনস্বাস্থ্যের জন্য তৈরি হয় ভয়াবহ হুমকি।
পরিবেশ দূষণের প্রতিবাদে স্থানীয়দের দীর্ঘ আন্দোলনের পর এক বছর আগে প্রতিষ্ঠানটি বন্ধ হয়। তবে সম্প্রতি পুনরায় সিপি হ্যাচারি চালুর উদ্যোগ নেওয়ার অভিযোগে ওই এলাকার ১১ গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় কমলগঞ্জ–মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট বাজারে সিপি হ্যাচারির সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘সিপি হঠাও, পরিবেশ বাঁচাও’, ‘দূষণমুক্ত পরিবেশ চাই, আমরা সবাই বাঁচতে চাই’, ‘সুস্থ নিঃশ্বাসে বাঁচতে চাই’—এমন নানা শ্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রায় তিন শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন।
দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি তাজ উদ্দিন এবং সঞ্চালনা করেন সজলু মিয়া। এতে বক্তব্য দেন মৌলানা লুৎফুর রহমান জাকারিয়া, ইউপি সদস্য শামসুল হক, সংরক্ষিত মহিলা সদস্য খুসবা বেগম, মাওলানা হাসান আহমদ, আমিনুল ইসলাম, মুকিত আহমদ, আহমদ আলী, আতাউর রহমান, হাফেজ সাকের আহমদ, আবু হানিফা, সুয়েব আহমদ, গিয়াস উদ্দীন ও ফজলু মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, “সিপি পুনরায় চালুর জন্য একটি প্রভাবশালী মহল সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা তাদের এ অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ রয়েছি এবং যেকোনো মূল্যে এটি প্রতিহত করবো।”
তারা আরও বলেন, সিপি হ্যাচারি চালু থাকাকালীন সময় এলাকায় এমন দুর্গন্ধ ছড়াত যে, রাস্তা দিয়ে যাতায়াত বা মসজিদে নামাজ পড়াও কষ্টকর হয়ে পড়েছিল। বক্তারা জানান, “আমাদের এই আন্দোলন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং পরিবেশ রক্ষা ও মানুষের সুস্থ জীবনের দাবিতে।”
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...