
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মণিপুরি ভাষাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঁচিয়ে রাখা ও বিকশিত করার প্রয়াস হিসেবে বিগত ১৬ বছর ধরে মৌলভীবাজারেরে কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসব পালন করছে। এ ধারাবাহিকতায় শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার আদমপুর তেতেইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসব পালন করা হয়।
মণিপুরি সাহিত্য সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি সাবেক ব্যাংকার কবি ও লেখক এ কে শেরাম ও তেতেইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করে মণিপুরী ভাষা ও সংস্কৃতি উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর পর উপস্থিত মৈতৈ মণিপুরী ও মুসলিম মণিপুরি (পাঙাল) শিক্ষার্থী ও অতিথিদের অংশ গ্রহণে উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর দুপুরে মৈতৈ মণিপুরী মাতৃভাষা বর্ণমালায় শতাধিক মৈতৈ মণিপুরি ও মুসলিম মণিপুরী শিক্ষার্থীরা মেধা পরীক্ষায় অংশ গ্রহণ করে। মধ্যান্য ভোজের পর বিকাল ৩ টায় বিদ্যালয় মিলনায়তনে মণিপুরী ভাষা ও সংস্কৃতি চর্চা, প্রসার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সভাপতি ইবুংহাল শ্যামল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন।
মণিপুরি ভাষা ও সংস্কৃতি উৎসবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ সিলেট এর সভাপতি এ কে শেরাম।
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) সাধারণ সম্পদক নামব্রম শংকর এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক অয়েকপম অঞ্জুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি,সম্পাদক ‘ভাস্কর’ ও সুনামগঞ্জের মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, প্রধান শিক্ষক ও কবি লেখক সাজ্জাদুল হক স্বপন, কবি রওশন আরা বাঁশি, কামাল উদ্দীন প্রমুখ ।
এ প্রয়াসেই গত ২০০৮ সাল থেকে মণিপুরী ভাষা ও সংস্কৃতি উৎসব পালন করা হচ্ছে। আর এবারের উৎসব চুড়ান্ত পর্যায়ের এ জন্য যে, বিভিন্ন শ্রেণীর মণিপুরী শিক্ষার্থীরা নিজেদের বর্ণমালা ব্যবহার করে মেধা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...