কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে নারী শিক্ষার প্রসার ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে নবপ্রতিষ্ঠিত হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

২৩ ডিসেম্বর সকাল ১১টায় দোয়া মাহফিলের মাধ্যমে শায়খুল হাদীস মুফতি মুশাহীদ আলী ক্বাসেমী এ ভিত্তিপ্রস্তরের শুভসূচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।