
ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক চাই ২০২৪ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ গেইটে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল সালাম এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক খান মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন, প্রেসক্লাব আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহসভাপতি রাসেল আহমেদ বখত সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা ইকবাল পারভেজ শাহীন, পৃষ্ঠপোষক এ কে এম আব্দুস সালাম, দুরুদ মোহাম্মদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থানার এসআই পরিমল, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ইউপি সদস্য মোতাহের আলী, ইউপি সদস্য গোলনাহার বেগম, আলোর পথিক সংগঠনের সভাপতি সায়েদ খানসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও নিরাপদ সড়ক চাই এর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...