
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ড. তোফায়েল আহমেদ। তবে এর আগে কমিশনের নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে বলেও জানান তিনি।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন অধ্যাপক তোফায়েল আহমেদ।
তিনি বলেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থা নেই। আছে শুধু কয়েকটা প্রতিষ্ঠানের সমষ্টি। এই কমিশনের কাজ হবে একটা স্থানীয় সরকার ব্যবস্থা দাঁড় করিয়ে দেওয়া। আরও বলেন, নির্বাচনের ব্যয় কমাতে পার্লামেন্টারি ব্যবস্থায় আনার কথাও ভাবা হচ্ছে। কিন্তু স্থানীয় সরকার সংস্কার বাস্তবায়ন করে সেটা করতে হবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোয় ২৩ হাজার কোটি টাকা খরচ হয়। স্থানীয় সরকার নির্বাচন যদি সংসদীয় পদ্ধতিতে করা হয়, তাতে ৬০০ কোটি টাকা খরচ হবে এবং সময়ও কম লাগবে।
স্থানীয় নির্বাচনকে সংসদ নির্বাচনের মতো আয়োজন করা উচিত, যেখানে সরাসরি চেয়ারম্যান নির্বাচন হবে না। সেখানে শুধু কাউন্সিলর ও মেম্বার নির্বাচিত হবেন। তারাই চেয়ারম্যান নির্বাচিত করবেন, বলেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...