কয়েকটি বাড়িতে আগুন ব্যাপক লুটপাট ২ পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এ সময় বেশ কয়েকটি বাড়িতে আগুন ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সকাল থেকে তেরকান্দা গ্রামের চান্দার বংশ ও বারেকের বংশের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় তিন ঘণ্টা চলে এ সংঘর্ষ। সরাইল থানার অফিসার ইনচার্জ জানায়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনীও সেখানে গিয়ে নিয়ন্ত্রণ কার্যক্রম চালায়।

মন্তব্য লিখুন