
বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সেসব উদ্যোগের মধ্যে কলা পাতা ব্যবহারের গুরুত্বও অন্যতম। সম্প্রতি খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ৬মাইল নতুন পাড়ায় এক ধর্মীয় অনুষ্ঠানে দেখলাম কলা পাতা ব্যবহার করে প্রসাদ বিতরণ এবং অতিথি আপ্যায়ন। এটি দেখার পর, একদিকে যেমন ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, তেমনি পরিবেশের জন্য একটি নতুন উদাহরণ স্থাপন হচ্ছে।
আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে, বিশেষত খাগড়াছড়ি এবং অন্যান্য পার্বত্য অঞ্চলে, প্রাচীনকাল থেকে কলা পাতা ব্যবহৃত হয়ে আসছে। কলা পাতা কেবল একটি প্রাকৃতিক উপাদানই নয়, এটি সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে, পূজা পার্বণে এবং অতিথি আপ্যায়নে কলা পাতার ব্যবহার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য।
কলাপাতার অন্যতম সুবিধা হলো, এটি পুরোপুরি পরিবেশবান্ধব। এটি একদিকে যেমন প্রাকৃতিক, তেমনি একে ব্যবহার করার পর পঁচে যেতে সময় লাগে না এবং কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান ছাড়ে না, যা মাটির ক্ষতি করে। ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্লাস্টিকের বিভিন্ন পণ্য মাটিতে দীর্ঘদিন রয়ে যায়, যা মাটির গুণগত মান নষ্ট করে এবং জীববৈচিত্র্যের ক্ষতি করে।
বর্তমানে পর্যটন শিল্প এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওয়ানটাইম প্লাস্টিকের পণ্য ব্যবহৃত হচ্ছে, যেমন প্লেট, মগ, গ্লাস ইত্যাদি। যদিও এগুলি ব্যবহার করতে সুবিধাজনক, তবে এর পরিবেশগত প্রভাব মারাত্মক। প্লাস্টিকের পণ্যগুলি মাটির ক্ষতি করে এবং দীর্ঘদিন ধরে জমে থাকার কারণে ছড়া, ঝরনা এবং জলাশয়ের পানির গুণগত মানে বিরূপ প্রভাব ফেলে। যা জলজ জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সৃষ্টি করতে পারে।
যতদূর সম্ভব কলা পাতা ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য রক্ষা করতে পারি এবং একই সাথে পরিবেশকে সুরক্ষিত রাখতে পারি। কলা পাতার একাধিক সুবিধা রয়েছে:
পরিবেশবান্ধব: কলা পাতা সম্পূর্ণ প্রাকৃতিক এবং পচনশীল। এর ব্যবহার পরিবেশের ক্ষতি করে না বরং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে।
ঐতিহ্য সংরক্ষণ: কলা পাতা ব্যবহারের মাধ্যমে প্রাচীন ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করা যায়, যা আমাদের সংস্কৃতি ও পরিচয়ের অংশ।
স্বাস্থ্যকর: কলা পাতা স্বাস্থ্যকর, কারণ এতে কোনো কৃত্রিম রাসায়নিক মিশ্রিত থাকে না। এটি খাবারের সঙ্গে কোনো ক্ষতিকর পদার্থ প্রবাহিত হতে দেয় না।
সাশ্রয়ী: কলা পাতা সহজলভ্য এবং সস্তা। বিশেষত গ্রামের মানুষের জন্য এটি একটি সাশ্রয়ী উপকরণ হতে পারে।
সরকারের উচিত কলাপাতার ব্যবহারকে উৎসাহিত করা এবং ওয়ানটাইম প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা। কলাপাতার প্রতি জনগণের আগ্রহ বাড়াতে সরকারি পর্যায়ে সচেতনতা তৈরি করা জরুরি। সরকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে কলাপাতার ব্যবহারকে উৎসাহিত করতে পারে এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের জন্য সরকারি সহযোগিতা প্রদান করতে পারে।
এছাড়া, কৃষকদের কলাপাতার উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করতে পারে এবং এই ধরনের উদ্যোগের মাধ্যমে তারা ভালো দামেও বিক্রি করতে পারবে। এটি স্থানীয় অর্থনীতির জন্যও লাভজনক হতে পারে।
কলাপাতার ব্যবহার ঐতিহ্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক উপাদান নয়, বরং আমাদের সংস্কৃতির অংশ এবং ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষার এক কার্যকর উপায়। সরকারের উচিত কলাপাতার ব্যবহারকে উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগগুলির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এতে আমরা একটি সুস্থ, সবল এবং পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে পারব।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...