
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৪৫ বোতল নিষিদ্ধ উইনিক্স (Wunix) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ২২ মে ২০২৬ (শুক্রবার) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির (সীমান্ত ফাঁড়ি) জোয়ানরা এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। জব্দকৃত মাদক দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি চৌকস দল আজ সীমান্তে অভিযান চালায় এবং পাচারকারীদের ফেলে যাওয়া ৩৪৫ বোতল উইনিক্স সিরাপ জব্দ করতে সক্ষম হয়।
তিনি আরো উল্লেখ করেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পাচার চক্র বন্ধে বিজিবি’র এই জিরো টলারেন্স নীতি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...