
মজিবুর রহমান: নেত্রকোনার কেন্দুয়ায় অটোচালক গোলাম রব্বানী হত্যাকান্ডে সাথে জড়িত থাকার অপরাধে বকুল মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত বকুল মিয়া (৪২) নান্দাইল উপজেলার আচারগাও ইউপির ঝাউগড়া গ্রামের কালা মিয়া ছেলে।
বুধবার দুপুরে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হলে হত্যাকান্ডে সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে ধৃত বকুল মিয়া।
সুত্র জানায়,ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গাবর কালিয়ান গ্রামের হায়েছ উদ্দিন ভূঁইয়ার ছেলে নিহত অটোচালক গোলাম রব্বানী (৪৮) কে গত সোমরার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রায়বাজার বাসস্ট্যান্ড থেকে রিজার্ভ ভাড়া করে ফেনারগাতি নিয়ে যায় যাত্রী বেশি দুবৃত্তরা।
ফেনারগাতি মোড় ঘুড়ে রায়বাজার ফেরার পথে বড় কালিনয়ান এলাকায় অটোচালক গোলাম রব্বানী ওপর হামলা চালায়
যাত্রী বেশি দুবৃত্তরা। এক পর্যায়ে গোলাম রব্বানীর গলার নিচে শ্বাস নালিতে ছুরি দিয়ে আঘাত করে হত্যাকান্ড ঘটিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় হামলাকারী দুবৃত্তরা।
এঘটনায় নিহতের অটোচালক গোলাম রব্বানী ভাগনে
হুমায়ুন কবির বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা এসআই কামাল আহমেদ জানান, ধৃত বকুল মিয়া আদালতে সোপর্দ করা হলে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...