
মজিবুর রহমান, নেত্রকোনা : কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী গন্ডা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে নানা আয়োজনে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম আবদুল ওয়াদুদ ভূঞা।
জানা গেছে, এ বছর আলিম প্রথম বর্ষে ১০১ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। যা ভর্তির ক্ষেত্রে উপজেলার প্রথম এবং জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এ মাদ্রাসা। এম আবদুল ওয়াদুদ ভূঞা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানের চিত্র যেন দিনেদিনে পাল্টে গেছে। সম্প্রতি মাদ্রাসায় মোজাব্বিদ শাখা অনুমোদন পেয়েছে। ইতিমধ্যে মাদ্রাসা পরিচালনায় তিনি সকল মহলের প্রশংসা কুড়িয়েছেন।
সহকারী অধ্যাপক মানিক উজ্জামান ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুন পলাশের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ ছায়েদুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মোঃ মানিক উজ্জামান, মাওলানা আব্দুল আওয়াল, প্রভাষক মনিরুজ্জামান কিরন, মাওলানা আবু ছাইদ, ফজলুল করিম, মাওলানা মুকিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন পলাশ, আর্নিকা বেগম, মাহমুদা আক্তার, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম খান ও কামরুল ইসলাম। এসময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরাসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম আবদুল ওয়াদুদ ভূঞা স্বাগত বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের বলেন, প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, বরং মানুষ গড়ার জন্য। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, “হে আমার প্রভু, আমাকে জ্ঞানে বৃদ্ধি দাও।”
তোমারা এই তিনটি বিষয় মনে রাখতে হবে:- ১.নিয়মিত অধ্যবসায় ও সময়ের সঠিক ব্যবহার, ২. শিক্ষক-অভিভাবকের প্রতি সম্মান ও আনুগত্য ও ৩. সত্যবাদিতা, নৈতিকতা ও আদর্শ জীবনযাপন।
তিনি আরও বলেন, আজ তোমরা নবীন, আগামী দিনে তোমরাই হবে দেশের নেতৃত্বদানকারী। তাই জ্ঞান ও চারিত্রিক উৎকর্ষের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে উঠবে এই আমাদের প্রত্যাশা। আল্লাহ তোমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে সফলতা দিন। আমিন।
শুরুতেই নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয় আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ও শিক্ষকেরা। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...