
নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী খায়রুল কবির নিয়োগীর উপস্থিতিতে প্রতিপক্ষকে গলা কেটে ফেলার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে হুমকিদাতা হিসেবে দেখা গেছে তার ভাতিজা জাকারিয়া নিয়োগকে, যিনি কিশোরগঞ্জের গুরু দয়াল সরকারি কলেজের খন্ড কালীন শিক্ষক বলে পরিচিত। ঘটনাটি নিয়ে বিএনপির নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ১০ জানুয়ারি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা. রফিকুল ইসলাম হিলালী।
ওই দোয়া মাহফিলে আওয়ামী লীগের দুইজন হিন্দু কর্মী ও জামায়াতের চারজন কর্মী বিএনপিতে যোগদান করেন। প্রধান অতিথি নবাগতদের ফুলের মালা পরিয়ে বিএনপিতে বরণ করে নেন। যোগদানের পরদিন, ১১ জানুয়ারি, হাফিজ উদ্দিন নামে এক নবাগত কর্মী অটোরিকশাযোগে স্থানীয় বঙ্গবাজারে যাওয়ার পথে কলসহাটি শেখ বাড়ি মসজিদের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে অটোরিকশা ভাঙচুর, মারধর এবং সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় হাফিজ উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং হামলাকারীদের আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, অভিযুক্তদের পক্ষে আজহার ইসলাম তামিম নামে এক যুবক পাল্টা লিখিত অভিযোগ করেন। তার অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে বঙ্গবাজারে তাদের মোবাইল ফোনের দোকানের সামনে গালমন্দের একপর্যায়ে ভিডিও ধারণ করায় তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তারা মারধরের শিকার হন।
এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত পক্ষ নিজেদের জামায়াত কর্মী দাবি করে গত বৃহস্পতিবার বিকেলে একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। ওই সমাবেশে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল কবির নিয়োগী। তার পাশেই দাঁড়িয়ে তার ভাতিজা জাকারিয়া নিয়োগী প্রতিপক্ষের বিরুদ্ধে গলা কেটে ফেলার হুমকি দেন।
১১ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“খুঁজে বের করতে হবে, আর আপনারা আজ থেকেই চিন্তা করেন, ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয়, গলা কাইট্টা পালা হবে। আমার চাচার দিকে আঙুল তুললে…”
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল কবির নিয়োগী জানান, সে আবেগের বশবর্তী হয়ে ওই মন্তব্য করেছে। তার এমন মন্তব্য করা ঠিক হয়নি। আমি তাকে শাসিয়েছি এবং এ জন্য দুঃখ প্রকাশ করছি।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু বলেন, “১০ জানুয়ারি আওয়ামী লীগ ও জামায়াতের কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করায় ইউনিয়ন যুবলীগ সভাপতি এসএম সালেহীন রাজনের ভাই এবং আওয়ামী লীগ নেতা শেখ নাজমুল হকের ভাই-ভাতিজারা ক্ষিপ্ত হয়ে ১১ জানুয়ারি আমাদের এক কর্মীর ওপর হামলা চালায়। অটোরিকশা ভাঙচুর, মারধর ও টাকা লুট করা হয়।
এখন সেই ঘটনা আড়াল করতে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি জামায়াতের নেতাকর্মীরা প্রকাশ্যে আমাদের নেতাকর্মীদের গলা কাটার হুমকি দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং হুমকিদাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, “দুই পক্ষের কাছ থেকেই লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। গলা কেটে ফেলার হুমকির ভিডিওটি আমাদের কাছে এসেছে এবং বিষয়টি নিয়ে উধর্তন কতৃপক্ষকে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...