
মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে বাসস্ট্যান্ড পরিচালিত হয়ে আসছে। এতে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের জন্য সকাল ও বিকেলের সময়টা হয়ে উঠেছে অত্যন্ত কষ্টকর।
সড়কের ওপর দিন-রাত ২৪ ঘণ্টা একাধিক বাস ও ট্রাক দাঁড়িয়ে থাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। সংকীর্ণ সড়কে যাত্রী ওঠানামার কারণে প্রায়ই সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে কয়েকগুণ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চললেও কার্যকর কোনো স্থায়ী সমাধান নেওয়া হয়নি।
অভিভাবকদের মতে, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে স্কুলগামী শিশুরা। প্রতিদিন সকালে বাচ্চাদের নিয়ে রাস্তা পার হতে গিয়ে চরম আতঙ্কে থাকতে হয়। যানজট ও অব্যবস্থাপনার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোও সম্ভব হয় না।
স্বাধীনতার বহু বছর পরও কেন্দুয়া পৌরসভায় একটি পরিকল্পিত ও স্থায়ী বাসস্ট্যান্ড না থাকা দুঃখজনক বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, একটি নির্দিষ্ট স্থানে বাসস্ট্যান্ড স্থাপন করা গেলে যেমন যানজট কমবে, তেমনি শহরের শৃঙ্খলাও ফিরবে। কেন্দুয়া পৌরশহরে একটি বাসস্ট্যান্ড স্থাপন এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
স্থানীয় জনগণ ও সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আর দেরি না করে দ্রুত একটি আধুনিক ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণ করে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটানো হোক।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...