
খাগড়াছড়ির রামগড় পৌরসভার কালাডেবা বাজারে ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক ফার্মেসি মালিককে জরিমানা করেছে প্রশাসন।
গতকাল রবিবার (৩ মে ২০২৬) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কালাডেবা বাজারের ‘সাকিব মেডিকেল হল’-এ অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম (৪২) নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সেবা প্রদান করে আসছিলেন—এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অভিযানে জানা যায়, এমবিবিএস বা সমমানের কোনো ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে ‘ডাক্তার’ পরিচয়ে রোগী দেখছিলেন। এমনকি তার ব্যবহৃত সাইনবোর্ড ও প্রেসক্রিপশন প্যাডেও নিজেকে চিকিৎসক হিসেবে উল্লেখ করা ছিল।
ভ্রাম্যমাণ আদালত জানায়, প্রয়োজনীয় ডিগ্রি ও নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
এ অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে শহিদুল ইসলামকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর এবং রামগড় থানা পুলিশের একটি দল সহায়তা করে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...