কেন্দুয়ায় বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ , ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। দলকে আরও সুসংগঠিত ও প্রগতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের একাধিকবারের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।

সভায় আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপি নেতা মজিবুর রহমান খান, এস. এম. মনিরুজ্জানান দুদু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ মুন্না, জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন,কেন্দুয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম খান,বিএনপি নেতা মাহাবুব আলম জরিপ, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সান্দিকোনা ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম, মাসকা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম সুমন, রোয়াইলবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল বাবলু, বলাইশিমুল ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন, ইউনিয়ন ও ইউনিটের অন্তত অর্ধশত নেতা-কর্মী।

সভায় বক্তারা দলে শৃঙ্খলা ও নীতিনিষ্ঠার ওপর জোর দেন।
প্রধান অতিথি ও প্রধান বক্তা স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেন,
দলে কেউ যদি অন্যায়, অবিচার, চাঁদাবাজি বা সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাদের কোনো অবস্থাতেই বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না। এটি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। আমাদের নেতার নির্দেশ বাস্তবায়নে এক চুলও পিছপা হবো না।

তারা আরও বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচার-অনাচার আমরা ধৈর্যের সঙ্গে সহ্য করেছি এবং মহান আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। আল্লাহ আমাদের সেই ফরিয়াদ কবুল করেছেন এবং অত্যাচারীদের বিদায় করেছেন। আপনাদের ধৈর্য ও সংযমই আমাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দেবে।

সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং দলকে আরও শক্তিশালী ও জনমুখী করার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য লিখুন

আরও খবর