
মজিবুর রহমান, নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করা হয়।
কেন্দুয়া উপজেলার শহীদ তোফাজ্জল হোসেন ও শহীদ আলী হোসেনের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। এ সময় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদ জিন্নাতুন ইসলাম খোকনের সমাধিতে শ্রদ্ধা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা।
অন্যদিকে, আটপাড়া উপজেলায় শহীদ সাব্বির ইসলাম ও শহীদ রুখতন মিয়ার কবর জিয়ারতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...