কেন্দ্রীয় যুবলীগের সদস্য মহিউদ্দিন রানা কারাগারে

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ , ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন ,শেরপুর :শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা কেন্দ্রীয় যুবলীগের সদস্য মহিউদ্দিন রানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার (২৫ আগষ্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পৌর শহরের কাচারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গতবছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই নালিতাবাড়ী শহরের বাসস্ট্যান্ডে কয়েকটি বাস অগ্নিসংযোগ করে পোড়ানো হয়। সেই বাস পোড়ানোর মামলায় মহিউদ্দিন রানাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

মন্তব্য লিখুন

আরও খবর