• ঢাকা দেশজুড়ে
  • কেরানীগঞ্জ প্রেসক্লাব আংশিক কমিটি থেকে পদত্যাগ করলেন সম্পাদক মোস্তফা কামাল

কেরানীগঞ্জ প্রেসক্লাব আংশিক কমিটি থেকে পদত্যাগ করলেন সম্পাদক মোস্তফা কামাল

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ , ৫ মে ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

কেরানীগঞ্জ প্রেসক্লাবের আংশিক কমিটি থেকে পদত্যাগ করলেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

আজ (৫ মে) সোমবার ক্লাবের একটি মেসেঞ্জার গ্রুপে
তিনটা ছয় মিনিটে একটি খুদে বার্তার মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এবং সেখানে তিনি উল্লেখ করেন,আমি স্বাধীন চেতা মানুষ। সাংবাদিক সমাজ আমাকে ভালোবাসে। লোভলালসার ঊর্ধ্বে থেকে আমি কাজ করি। তাই আমার সাথে সকল সাংবাদিকদের সম্পর্ক থাকাটা মোটেই অসম্ভব নয়।

আমি কারো নির্দেশনায় চলা পছন্দ করি না। কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেওয়ার মানে হল আমি মুক্ত। একজন সাধারণ সদস্য মাত্র। দুই একজন কুলাঙ্গার বাদে যেই ডাকবে তাদের ডাকে সাড়া দেবো ইনশাল্লাহ। কেরানীগঞ্জ প্রেসক্লাব জিন্দাবাদ।

তার সাথে কথা বললে জানা যায় তিনি বলেন, গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ ওঠার কারণে, এলাকার অনেক মানুষ অতিষ্ঠ এবং তাদের প্রতি ক্ষিপ্ত। তাই তিনি সাংবাদিকতার পেশার দায়িত্ব ঠিক রাখতে পেশাগত সাংবাদিকদের কল্যাণের জন্য এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর