
খাগড়াছড়ি সদর উপজেলার আকবাড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত খীসা) এর সদস্য নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) কে গুলি করে হত্যা করা হয়েছে। খবর অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আকবাড়ির একটি দোকানের পাশে এই ঘটনা ঘটে।
নিহত নিউটন চাকমা রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ইউপিডিএফ-প্রসীত পক্ষের মুখপাত্র অংগ্য মারমা সাংবাদিকদের জানান, নিউটন চাকমাসহ আরও একজন সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে আসা ৮ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায়।
হামলায় একজন পালিয়ে প্রাণে বেঁচে যান, তবে নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অংগ্য মারমা এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিক পক্ষকে দায়ী করেছেন।
অন্যদিকে, ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, “এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। পাহাড়ে অনেকগুলো সংগঠন আছে, তাদের কেউ এ ঘটনা ঘটাতে পারে।”
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্তের পর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।”
উল্লেখ্য, গত ২৭ মার্চ পানছড়ি উপজেলায় ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের নেতা নীতিদত্ত চাকমা (৪০) কে গুলিতে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করা হয়েছিল।
এ ঘটনায় ইউপিডিএফ-প্রসীত পক্ষের সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে একটি বিবৃতি দিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দ্রুত হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...