
আমিনুল ইসলাম আহাদ স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের যানজট নিরসনে কাউতুলী থেকে ঘাটুরা পর্যন্ত সড়ক প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
জানা যায়, সদর ও বিজয়নগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় শহরবাসীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যেই কাউতুলী থেকে ঘাটুরা (পুরাতন সিলেট রোড) পর্যন্ত সড়ক প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল কাদির, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা।
তিনি আরও জানান, জেলা প্রশাসন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার সার্ভেয়ারদের সমন্বয়ে ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করে মাপজোক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিকল্পনা প্রণয়ন শেষে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলে টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সড়কটি প্রশস্ত করা হলে ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...